হবিগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
প্রতিকি ছবি
হবিগঞ্জের সদরে পুকুরের পানিতে ডুবে ইন্দ্রা দাশ(১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৬ জুলাই) সকালে উপজেলায় পৈল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ইন্দ্রা দাশ লামা পৈল গ্রামের রাজমিস্ত্রি বিজয় দাশের মেয়ে। স্বজনরা জানান, সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ইন্দ্রা।
গোসলের সময় অসতর্কতাবশত সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে তার খোঁজ শুরু করে। একপর্যায়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।