ঝালকাঠিতে গাছের চারা বিতরণ
সংগৃহীত
প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির বাস্তবায়নের অংশ হিসেবে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সার্বিক নির্দেশনায় ছিল বিভাগীয় প্রশাসন, বরিশাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।