বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের

বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্ট গার্ডের

সংগৃহীত ছবি

বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় অঞ্চলের জেলে, ট্রলার ও নৌযান মালিকদের সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

একই সঙ্গে বর্তমানে সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে।

 

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

 

তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে। এই পরিস্থিতিতে ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।