শ্রীনগর ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খেলোয়ারসহ অন্তত ১০ গুরুত্বর আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত খেলোয়ারদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
আহতরা খেলোয়ারা হলো কুকুটিয়া ইউনিয়ন ওয়ারিয়র্সের সুরদিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মঈনুল, পূর্ব মুন্সীয়া গ্রামের বশিরের ছেলে রায়হান,কালামের ছেলে রিসান, মোকাজ্জলের ছেলে অভি খান ও নাগরভাগ গ্রামের রিপন শেখের ছেলে সমিতসহ কমপক্ষে ১০ জন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ, আনসার ও খেলা পরিচালনা কমিটির লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
খেলা পরিচালনা কমিটি সুত্রে জানা যায, শ্রীনগর স্টেডিয়ামে চলমান শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের শ্যামসিদ্দি ইউনিয়ন রয়েলেন্স ও কুকুটিয়া ইউনিয়ন ওয়ারিয়র্সের মধ্যকার কোয়ার্টার ফাইনাল খেলার শেষার্ধে সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ শ্যামসিদ্দি রয়েলেন্সের একজন খেলোয়ার কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়ার মঈনুলের জার্সি টেনে ধরে। এই নিয়ে দুই খেলোয়াড়ের মধ্যে তর্কবির্তকের এক পর্যায়ে শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীর ও শতাধিক সমর্থকরা মাঠে প্রবেশ করে কুকুটিয়া ওয়ারিয়র্সের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কুকুটিয়া ওয়ারিয়র্সের ৫ জন কেলোয়ারসহ অন্তত ১০ জন গুরুত্বর আহত হয। পরে পুলিশ,আনসার ও কমিটির লোকজন মাঠে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্তের কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।