হামাসের নতুন শীর্ষ নেতৃত্ব খলিল আল-হাইয়া

হামাসের নতুন শীর্ষ নেতৃত্ব খলিল আল-হাইয়া

ছবি: ফাইল ফটো

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করা হয়েছে। তিনি ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, সংগঠনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে খলিল আল-হাইয়াকে নির্বাচিত করা হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। এর পর থেকেই হামাসের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের আলোচনা চলছিল।

গত বছর হামাসের একাধিক শীর্ষ নেতার মৃত্যুর পর সংগঠনের নেতৃত্বে খলিল আল-হাইয়ার গুরুত্ব বেড়ে যায়। ২০২৪ সালে তেহরানে হামাসের তৎকালীন রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। পরে গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফও নিহত হন।

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইয়াহিয়া সিনওয়ার হামাসের নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তবে একই বছরের শেষ দিকে তিনিও ইসরায়েলি অভিযানে নিহত হন। এরপর সংগঠনের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো খলিল আল-হাইয়াকে।
সূত্র: আল-জাজিরা