সন্ধানী লাইফের লভ্যাংশ ঘোষণা
ফাইল ছবি
শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ।
সোমবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ১৫ পয়সা। বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে।
কোম্পানির লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা।