ফুঁসলিয়ে বাড়িতে নিয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি
কালিহাতীতে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আমির হোসেনের কুটুরিয়া গ্রামে।
ধর্ষণের অভিযোগে এলাকাবাসী বৃদ্ধ আমির হোসেনকে থানায় এনে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কালিহাতী থানায় মানসিক ভারসাম্যহীন তরুণীর বাবা বাদী হয়ে আমির হোসেনকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
এর আগে সোমবার দুপুরে ওই তরুণী প্লাস্টিকের বোতল কুড়াতে যায়। এ সময় আমির হোসেন ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। এ সময় স্থানীয় ইয়ার আলী নামে এক ব্যক্তি দেখতে পেয়ে ভারসাম্যহীন তরুণীর বাবাকে জানান। দ্রুত আমির আলীর বাড়িতে গিয়ে রান্নাঘরের ভেতর থেকে তাকে উদ্ধার করে।
বিষয়টি জানাজানি হলে রাতেই এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ হয়। তবে সালিশে কোনো সমাধান না হওয়ায় গভীর রাতে পরিবারের সদস্য ও এলাকাবাসী আমির আলীকে কালিহাতী থানায় পুলিশের কাছে হস্তান্তর করে বলে পুলিশ জানায়।