ঝিনাইদহে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহে ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রতিকী ছবি

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকচাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। হাঁটতে হাঁটতে তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহের দিক থেকে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইলেনে উঠে যায়। এ সময় রাস্তার পাশে থাকা তারিফ উদ্দীনকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত থেকে পালিয়ে যায়।

ঝিনাইদহ-আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।