বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত
ফাইল ছবি।
পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অভিযানে ১০ জন নিহত হয়েছেন।নিহতদের ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’-এর সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে সেনাবাহিনী।
পাকিস্তানের আন্তঃবাহিনী অধিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, বেলুচিস্তানের বাকি সন্ত্রাসীদের নিশ্চিহ্ন ও তাদের অবকাঠামো ধ্বংস করতে যৌথ অভিযান চলমান রয়েছে।
আইএসপিআর আরও বলেছে, গত ৪৮ ঘণ্টায় নিরাপত্তাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে বেলুচিস্তানের সুরাব এবং মাস্তুংয়ে টার্গেট অভিযান চালায়। এ সময় ১০ সন্ত্রাসী নিহত হন। এরমধ্যে সাতজনই সুরাবে প্রাণ হারান।
আর বাকি তিনজন প্রাণ হারান মাস্তুংয়ে। এছাড়া সেখান থেকে এক নারী আত্মঘাতী বোমা হামলাকারীকে আটক করা হয়। এরসঙ্গে সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।