সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট
ছবিঃ সংগৃহীত।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরে গেলে শির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা করবেন তিনি।
চলতি বছরের শুরুতে ট্রাম্পের চীন সফরের সময় দুই নেতার বৈঠক হয়েছিল। সে সময় বেইজিং সফরকালে ট্রাম্প শি জিনপিংকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান।
বৃহস্পতিবার ট্রাম্প বললেন, ‘প্রেসিডেন্ট শি ২৪ সেপ্টেম্বর আসছেন। আমি বেইজিংয়ে থাকাকালে আমরা এ বিষয়টি (কৃত্রিম বুদ্ধিমত্তা) নিয়ে কথা বলেছিলাম। এবারও আমরা এটি নিয়ে আলোচনা করব।’
এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তাদের লক্ষ্য ছিল শি জিনপিংয়ের আসন্ন সফরকে ‘অত্যন্ত ইতিবাচক’ করে তুলতে প্রয়োজনীয় ভিত্তি তৈরি করা।