গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিকি ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গজিয়াপাড়া এলাকায় গাছ থেকে পেয়ারা পেরে দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাহাদী হাসান জিহাদ (১৪) এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক। এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।

অভিযুক্ত মাহাদী হাসান জিহাদ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গজিয়াপাড়া এলাকার বাসিন্দা।  

জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা উপজেলার গজিয়াপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বৃদ্ধা মা ও মেয়েকে নিয়ে বসবাস করেন। অভিযুক্ত কিশোরের পরিবার তার প্রতিবেশী হওয়ার সুবাদে দুই বাড়ির লোকজনের মধ্যে নিয়মিত যাতায়াত ছিল। গত রবিবার সকাল ১০টার দিকে ঘরের ভেতরে বসে শিশুটি তার দাদীর সাথে ভাত খাওয়ার সময় জিহাদ বাড়ির সামনে আসে শিশুটিকে পেয়ারা পেরে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।

পরে শিশুটির দাদি পেয়ারা গাছের নিচে তাদের দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করে।

একপর্যায়ে পার্শ্ববর্তী এক বাড়ি থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে দাদী সেই ঘরে ঢুকতে গিয়ে দেখে ভেতর থেকে দরজা আটকানো। কিছুক্ষণ পরে জিহাদ ভুক্তভোগী শিশুটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলে শিশুটি তার দাদীকে সবকিছু খুলে বলে। ঘটনার পর জিহাদ পলিয়ে যায়।

অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ার ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনে দৃষ্টিগোচর হলে তিনি থানা পুলিশকে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার সকালে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।