কর্তব্যের ডাকে যেয়ে সন্তানের মরদেহ উদ্ধার করলেন পুলিশ বাবা
প্রতীকী ছবি।
কর্তব্যের ডাকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এক পুলিশ কনস্টেবল। তবে সেখানে গিয়ে যে দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল, তা কল্পনাও করেননি তিনি। উদ্ধার করতে গিয়ে জানতে পারেন, নিহত শিশুটি তার নিজের ছেলে।
কিশোরগঞ্জে ট্রাকচাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তুহিন (১০) নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তার বাবা, পুলিশ কনস্টেবল সামসুল। সেখানে ছেলের নিথর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
হৃদয়বিদারক এই ঘটনায় পুলিশ ক্যাম্পসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনরাসহ বাবার পুলিশ সহকর্মীরা ছোট্ট তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।