মিরপুরে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

মিরপুরে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা ও কাফরুল থানা যুবদলের সদস্য সচিবকে লক্ষ্য করে গুলির ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর-১৩ নম্বর হারম্যান মেইনার কলেজের সামনে থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর যুবদল। মিছিলের শুরুতে নিহত যুবদল নেতা ইউসুফয়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর যুবদলের ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।

মিছিলটি মিরপুর-১৩ থেকে শুরু হয়ে বিআরটিএ হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল ও  সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।