ডিজিটাল মার্কেটিংয়ে নিয়োগ দেবে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল

ডিজিটাল মার্কেটিংয়ে নিয়োগ দেবে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল

ফাইল ছবি।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল। এটির ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৫ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। 

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে ল্যাবএইড ক্যানসার হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ল্যাবএইড ক্যানসার হাসপাতাল

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ডিজিটাল মার্কেটিংয়ে এমবিএ অথবা মার্কেটিং, ব্যবসায় প্রশাসন, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া ও কমিউনিকেশন অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ডিজিটাল মার্কেটিং কৌশল, মেটা, গুগল ও লিঙ্কডইন অ্যাডস, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা, এসইও ও গুগল অ্যানালিটিক্স, ভিডিও এডিটিং, কন্টেন্ট পরিকল্পনা, ক্যাম্পেইন ও বাজেট ব্যবস্থাপনা, ডেটা বিশ্লেষণ ও রিপোর্টিংয়ে দক্ষতা। 

অভিজ্ঞতা: সিনিয়র এক্সিকিউটিভ পদে ৩ বছরের অভিজ্ঞতা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৫ বছরের অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: হাসপাতালের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ আগস্ট ২০২৬