গোপালগঞ্জে বিলে মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জে বিলে মাছের পোনা অবমুক্ত

সংগৃহীত ছবি

গোপালগঞ্জের ডেমাকইড় বিলে মাছের পোনা অবমুক্ত এবং গাছের চারা রোপন উদ্বোধন করেছেন গোপালগঞ্জ-২ আপসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। রবিবার দুপুরে সদর উপজেলার ডেমাকইড় এলাকায় বিলে মাছের পোনা অবমুক্ত করেন ও গাছের চারা রোপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এদিন জেকে পলিমার ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ডেমাকইড় বিলে ৫০০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রি এলাকায় ১০০০ পিচ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী আফিসার কৌশিক আহমেদ, সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান, গোপালগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান কামাল, জেনারেল ম্যানেজার মোঃ সাঈফুল ইসলাম, ম্যানেজার এ্যাডমিন কুতুবুদ্দিনসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।