ইবির ৯ বিভাগে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ইবির ৯ বিভাগে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগের শূন্য আসনে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগে মোট ৩৫টি আসনে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গণিত বিভাগের জন্য নির্বাচিত গুচ্ছ রোল নম্বর হলো—২৩৬৫৮১ ও ১৮৪৬০৭। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জন্য নির্বাচিত রোল নম্বরগুলো হলো—১৭০২৭৩, ২২০৫১৪, ১৯৮৭৮১, ২৫৬৬১০, ১০২৯৮৯, ১০৬৬৩৭ ও ১৫৪৫১০।
লোক প্রশাসন বিভাগের জন্য নির্বাচিত রোল নম্বর ৩০৬০৬২।

ফোকলোর স্টাডিজ বিভাগের জন্য নির্বাচিত রোল নম্বরগুলো হলো—৩২৮১৭৪, ৩২৪৯৭৭, ৩২৮২৯২, ৩৬৩৭২২, ৩০৩৪২১, ৩০৭৫৪৮, ৩০৩৫১২, ৩৩১৩৩১, ৩১৩০৬৯, ৩৩৫৯০৮, ৩০৬৪১৯ ও ৫০১৪৩২।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের জন্য নির্বাচিত রোল নম্বর হলো—১১১০৫১, ১৮২১৭১, ১৫২৫৪৫, ১৫২৪৫৭, ৩০২৭৩২ ও ৩৭৬৭০৭।
এছাড়া, সমাজকল্যাণ বিভাগের জন্য নির্বাচিত রোল নম্বর ৫০৫৯৯৭, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের জন্য ১৫৯১১১, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের জন্য ১০৫৬০৫ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের জন্য নির্বাচিত রোল নম্বর হলো—১৬৫০৬৯, ৫০৭১৪৪, ৫১৮৭০২ ও ৫১৭৩৬৪।

নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৮ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে অফিস চলাকালে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। পরবর্তীতে শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকার পরবর্তী মেধাক্রমের শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে।