চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরাদেহ উদ্ধার

প্রতিকী ছবি

চুয়াডাঙ্গা পৌরসভাধীন ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির পাশের রেললাইন থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানান।

প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জিআরপি (রেলওয়ে) পুলিশের সদস্যরা পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, আমি বাইরে আছি। তবে ঘটনাটি জেনেছি। রেললাইনের ওপর এক নারীর মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে সদর থানাসহ জিআরপি পুলিশের টিম রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।