এনবিএফআই সম্মাননা পেল আইপিডিসি

এনবিএফআই সম্মাননা পেল আইপিডিসি

সংগৃহীত

টেকসই অর্থায়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ‘মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার-এনবিএফআই’ সম্মাননায় ভূষিত হয়েছে।

এই সম্মাননা আইপিডিসি ফাইন্যান্সের ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক পণ্য এবং অর্থায়ন প্রক্রিয়ায় পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালার সফল বাস্তবায়ন এবং টেকসই অর্থায়নে ধারাবাহিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।

একইসঙ্গে গ্রাহক, সমাজ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিও এই অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

আইপিডিসি ফাইন্যান্সের টেকসই উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ফাইন্যান্স ফর দ্য প্ল্যানেট অ্যান্ড পিপল’ শীর্ষক সাসটেইনেবিলিটি ফ্রেমওয়ার্ক, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজিএস) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই কাঠামোর আওতায় প্রতিষ্ঠানটি সবুজ অর্থায়ন, দায়িত্বশীল ঋণ বিতরণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করছে। এর মাধ্যমে একটি দায়িত্বশীল ও ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি ফাইন্যান্স তার অবস্থান আরও সুদৃঢ় করেছে।

সম্মাননা অর্জন প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামস বলেন, ‘‘এই স্বীকৃতি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। টেকসই উন্নয়ন শুধু করপোরেট দায়বদ্ধতার বিষয় নয়, এটি দীর্ঘমেয়াদি সাফল্যের অন্যতম ভিত্তি।

‘ফাইন্যান্স ফর দ্যা প্ল্যানেট অ্যান্ড পিপল’ কৌশলের মাধ্যমে আমরা আমাদের প্রতিটি কার্যক্রমে টেকসই উন্নয়নের নীতিকে অন্তর্ভুক্ত করেছি। ভবিষ্যতেও উদ্ভাবনী আর্থিক সমাধানের মাধ্যমে পরিবেশ ও সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং গ্রাহক, অংশীজন ও দেশের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’’

বাংলাদেশের শীর্ষস্থানীয় নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম আইপিডিসি ফাইন্যান্স পিএলসি টেকসই অর্থায়ন, দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা এবং উদ্ভাবনী আর্থিক সমাধানের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।