সেনাদের মোবাইল ব্যবহারেই বিপাকে মার্কিন বাহিনী, লাভবান হচ্ছে ইরান

সেনাদের মোবাইল ব্যবহারেই বিপাকে মার্কিন বাহিনী, লাভবান হচ্ছে ইরান

সংগৃহীত ছবি

মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্ট ইরানকে হামলার লক্ষ্য নির্ধারণ এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নে সহায়তা করছে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। এ কারণে অঞ্চলটিতে মোতায়েন কিছু সেনার কাছ থেকে মোবাইল ফোন জমা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।

রয়টার্সের হাতে আসা এক চিঠিতে কুপার সেনাদের অপারেশনাল নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সেনাদের প্রকাশ করা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ইরান হামলার সফলতা বা ব্যর্থতা দ্রুত মূল্যায়ন করতে পারছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, উন্মুক্ত তথ্য থেকেই ইরান কার্যত হামলার ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র পেয়ে যাচ্ছে, যা ভবিষ্যৎ হামলার পরিকল্পনায় কাজে লাগতে পারে।

কুপার ১৭ জুলাই জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলার সময়ের একটি ঘটনারও উল্লেখ করেন। সে সময় এক মার্কিন সেনা স্মার্ট চশমায় ভিডিও ধারণ করে পরে তা ইনস্টাগ্রামে প্রকাশ করেন। ভিডিওতে তার অবস্থান ও আশ্রয় নেওয়ার স্থানও দৃশ্যমান ছিল।

রয়টার্সের দুটি সূত্র জানিয়েছে, জর্ডানে মোতায়েন কয়েকজন মার্কিন সেনাকে শিগগিরই মোবাইল ফোন জমা দিতে বলা হতে পারে। তবে এই ব্যবস্থা পুরো অঞ্চলে কার্যকর হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

সোর্স: রয়টার্স