জার্মানিতে তীব্র দাবদাহে প্রায় ১০ হাজার মৃত্যু

জার্মানিতে তীব্র দাবদাহে প্রায় ১০ হাজার মৃত্যু

ফাইল ছবি।

জার্মানিতে চলতি বছরে এখন পর্যন্ত তাপপ্রবাহজনিত কারণে আনুমানিক ৯ হাজার ৮০০ জনের মৃত্যু হয়েছে।সাপ্তাহিক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট (আরকেআই)। এদিকে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে বলে দেওয়া হয়েছে পূর্বাভাস।

আরকেআই জানিয়েছে, তাপপ্রবাহজনিত মৃত্যুর সবচেয়ে বড় অংশই ৭৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে ঘটেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, যেসব সপ্তাহে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, সেসব সময়ে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

আরকেআই বলেছে, ‘ফলে আমরা ধারণা করছি, এ গ্রীষ্মে দেখা দেওয়া তাপপ্রবাহগুলোও একইভাবে মৃত্যুহার বৃদ্ধি করবে।’

এর আগে জুন মাসে জার্মানির অনেক অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি পৌঁছে রেকর্ড গড়া তাপপ্রবাহ দেখা যায়।