সিলেটে ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেটে ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

সিলেটে ঘরের দরজা ভেঙে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মহানগরীর উপশহর আবাসিক এলাকা থেকে রাব্বী আহমদ (২৯) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দুসপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে। বর্তমানে উপশহর ১ নম্বর রোডের এফ ব্লকের ২১ নম্বর বাসার নীচতলায় পরিবারের সাথে ভাড়া থাকতো। 
পুলিশ জানায়, রাব্বী আহমদ তার বাবা ও ভাইয়ের উপশহরের একটি বাসায় ভাড়া থাকতো। সে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোন সাড়া পাননি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। 

শাহপরান (রহ.) থানার ওসি মো. মনির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।’