খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে জয়পুরহাট প্রেসক্লাবের নতুন কমিটির সাক্ষাৎ

খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে জয়পুরহাট প্রেসক্লাবের নতুন কমিটির সাক্ষাৎ

সংগৃহীত ছবি

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জয়পুরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

​শুক্রবার সকাল ১০টায় কালাই উপজেলা বিএনপি কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় শেষে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, পেশাদার সাংবাদিকতার বিকাশ এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ গণমাধ্যমের সার্বিক অগ্রগতি নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​এ সময় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজের অনিয়ম দূর করতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

​সৌজন্য সাক্ষাতের সময় জয়পুরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শামীম কাদির, সহ-সভাপতি সোহেল আহমেদ লিও ও তানভিরুল ইসলাম রিগ্যান, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, লাইব্রেরি সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মিলন রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়ান্নাফ হোসেন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শীতল চন্দ্র এবং কার্যনির্বাহী সদস্য আতাউর রহমান, রুহুল আমিন ও পুলক সরকার উপস্থিত ছিলেন।

​এছাড়া সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, এটিএম সেলিম সরোয়ার শিপন, মাহফুজ আলমসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।