যশোরে ইয়াবাসহ আটক ২

যশোরে ইয়াবাসহ আটক ২

প্রতিকি ছবি

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।

যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: মিরাজুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে ডিবি পুলিশের একটি দল যশোর সদর উপজেলার পালবাড়ী মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঝিনাইদহের দিক থেকে আসা একটি প্রাইভেটকার তল্লাশী করে ২০৫ পিস ইয়াবা উদ্ধার ও চালক মো. মনিরুজ্জামানকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার মাথাভাঙ্গা দেয়াপাড়া এলাকা থেকে মো. এরশাদ আলীকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন-চৌগাছার আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মনিরুজ্জামান (৩৫) এবং কোতোয়ালী থানার দেয়াপাড়া কাজীপাড়ার মৃত মীর ইসলাম আলীর ছেলে মো. এরশাদ আলী (৪০)।

উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত গাড়িসহ আসামীদের শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।