ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ ৪১

ছবিঃ সংগৃহীত।

ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন যাত্রী নিয়ে চলাচলকারী একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।এ ঘটনায় এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন।

রবিবার (২ আগস্ট) দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে জানানো হয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

তবে ফেরিটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। হতাহতদের পরিচয় ও আগুন লাগার পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।