সিলেটে দুই মাদক কারবারি আটক

সিলেটে দুই মাদক কারবারি আটক

প্রতিকি ছবি

 

সিলেটে ইয়াবার চালানসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর থানার দরবস্ত বাজার ও ছাল্লাইন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।  

আটককৃতরা হলো- কানাইঘাট উপজেলার দলইরমাটির আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৩৬) ও জৈন্তাপুর উপজেলার ছাল্লাইন গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে হেলাল আহমদ (৪৯)। 

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. সম্রাট তালুকদার জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জৈন্তাপুরের দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাহবুবুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছাল্লাইন এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ হেলাল আহমদকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।