চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার
ফাইল ছবি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জাকের হোসেন বাচা (৪০) নামের এক যুবলীগ নেতাকে (কার্যক্রম নিষিদ্ধ) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) রাত ১২টায় তাকে গ্রেফতার করা হয়।
জাকের হোসেন বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী চান্দারপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন জানান, গ্রেফতারকৃত জাকের হোসেন ছাত্র জনতার আন্দোলনে হামলায় দায়ের হওয়া মামলার আসামী। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।