লক্ষ্মীপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদল-শিবির সংঘর্ষ

লক্ষ্মীপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ছবিঃ সংগৃহীত।

লক্ষ্মীপুরে জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহর শিবিরের নেতা সারোয়ার হোসেন তার বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে সমালোচনা করেন। এসময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি ও হট্টগোলের সৃষ্টি হয়।

পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে অনুষ্ঠানটি কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে পুনরায় শুর করা হয়।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, দু'পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। তবে তেমন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।