নাটোরে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময় সভা
সংগৃহীত ছবি
নাটোরের গুরুদাসপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন এবং কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও রুম টু রিড বাংলাদেশ এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মীর জাহীদা নাজনীন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মিজানুর রহমান।
উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রুম টু রিডের জেলা ব্যবস্থাপক ইউসুফ আলী। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, আব্দুল আউয়াল ও আফরোজা খাতুন রেখা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল করিম ও সহকারী প্রধান শিক্ষক নাজনীন খাতুন বক্তব্য রাখেন।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রয়োজনীয়তা, যৌন হয়রানির সংজ্ঞা, আইনগত দিক, করণীয়, হয়রানিমুক্ত শিক্ষা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে উচ্চ আদালতের নির্দেশনা এবং কমিটির গঠন, দায়িত্ব ও কার্যাবলি বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানেরা উপস্থিত ছিলেন।