সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নূরুল বহিষ্কার

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নূরুল বহিষ্কার

সংগৃহীত ছবি

বিতর্কিত মন্তব্যের জেরে জাতীয়তাবাদী সমমনা জোট থেকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজো কমিটির মিটিংয়ে বহিষ্কৃত নুরুল ইসলামের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই সঙ্গে মুসলিম লীগের চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খানকে জাতীয়তাবাদী সমমনা জোটের নতুন প্রধান সমন্বয়ক করা হয়েছে বলে জোটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জোটের সভায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।