ঢাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ঢাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে টিএসসি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 

সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় টিএসসির পায়রা চত্বর থেকে এ কর্মসূচির সূচনা হয়।

"তারেক রহমানের অঙ্গীকার, দেশ থাকবে পরিষ্কার" স্লোগানে আয়োজিত কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা টিএসসি ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে সচেতন হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে মো. নাছির উদ্দিন শাওন বলেন, "আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে আমরা একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সেই ধারাবাহিকতায় প্রিয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা এবং সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে ক্যাম্পাস ও দেশকে পরিচ্ছন্ন রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।"

তিনি বলেন, এটি কেবল এক দিনের কর্মসূচি নয়; ভবিষ্যতেও নিয়মিত বিরতিতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।