তানোরে ৬০ শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করল ছাত্রশিবির

তানোরে ৬০ শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ করল ছাত্রশিবির

ছবিঃ সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তানোর পূর্ব থানা শাখার উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ৬০ জন শিক্ষার্থীর মাঝে অর্থসহ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে ইনসাফ, মানবিকতা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফাউন্ডেশনের সম্পাদক আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের মনোনীত মেয়র পদপ্রার্থী মাহাবুর চৌধুরী এবং তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল রানা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের তানোর পূর্ব থানা শাখার সভাপতি তহিদুল জামাল তহিদ।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনন্য প্রেরণা। তাদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে ৬০ জন শিক্ষার্থীর মাঝে অর্থসহ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।