ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ফাইল ছবি
ঢাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ।
রোববার (৯ আগস্ট) সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে সারা দেশের জন্য দেয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।