ইসলামী ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরী’আহ সুপারভাইজরি কমিটির অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভার আয়োজন করা হয়। 

ব্যাংকের শরী’আহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দীন জিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের শরী’আহ সুপারভাইজারি কমিটির সদস্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রফেসর ড.যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো. নূরুল্লাহ এবং ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন।