চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গতদের গৃহ ও ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গতদের গৃহ ও ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি।

চট্টগ্রামের বাঁশখালীতে  সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে 'গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ৯ আগস্ট ২০২৬, রবিবার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়, এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, রবিবার সকালে বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বন্যায় ঘরবাড়ি হারানো পরিবারের মাঝে নতুন গৃহের চাবি হস্তান্তর করা হয়। একইসাথে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অনুদান ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। দ্রুত পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই সরকারের এ উদ্যোগ। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও  আশ্বাস দেন, সমুদ্র সৈকত সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানে দুর্গত পরিবারের হাতে ঘরের চাবি, নগদ অর্থ ও ত্রাণ তুলে দেওয়া হয়। বক্তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দুর্গত মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।