রাউজানে তিনতলা ভবন থেকে পড়ে ফটিকছড়ির যুবক নিহত

রাউজানে তিনতলা ভবন থেকে পড়ে ফটিকছড়ির যুবক নিহত

প্রতিকি ছবি

চট্টগ্রামের রাউজানে কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে বাবলু কান্তি নাথ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভান্ডার আমতলী এলাকার প্রদীপ ডাক্তার বাড়ির দিলীপ কান্তি নাথের একমাত্র সন্তান।

রবিবার দুপুর সাড়ে ২টার দিকে রাউজান উপজেলার দরগারছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তৌহিদুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলু পেশায় থাই-অ্যালুমিনিয়াম মিস্ত্রি। কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনতলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। 

পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাউজানের একটি বেসরকারি মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।