সিদ্ধিরগঞ্জে কেমিক্যালের গোডাউনে আগুন
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার(১১ আগস্ট) বিকালে সানারপাড় এলাকার একটি গোডাউনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন তা
মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বিভিন্ন ধরনের কেমিক্যাল ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।