২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ৯৭৯ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৮৭২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৩৮ হাজার ১৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০৭ জন, গত ১৫ মার্চ থেকে ১১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৩৮৫ জন।

গত ১৫ মার্চ থেকে ১১ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২০ হাজার ১৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৫ হাজার ৯৮০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১১ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৮২ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১১ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জনের মৃত্যু হয়েছে।