পুঠিয়ায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

পুঠিয়ায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

প্রতিকি ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে আব্দুল করিম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতলে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে আছে।

বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ মন্ডল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এলাকায় পুলিশ মোতায়েন আছে। অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ