রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতাকর্মী গ্রেফতার
প্রতিকি ছবি
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার মিরপুর মডেল থানা পুলিশ শাহআলীবাগ এলাকা থেকে জহির হাওলাদারকে গ্রেফতার করে। এছাড়া মিরপুর মডেল থানাধীন লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে ইবনে আল সেলিমকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. জহির হাওলাদার (৫৪) ও সহযোগী সংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২)। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।