শ্রীপুরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্রীপুরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রাম থেকে নিলুফা (২২) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিলুফা উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের গার্মেন্টস্ কারখানার শ্রমিক ইমনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে নিলুফা নিজ বাসা থেকে নিখোঁজ হন।

পরে পরিবারের সদস্যরা আশপাশের এলাকাসহ সম্ভাব্য সব জায়গাতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত নিলুফা ও ইমনের তিন বছর বয়সি ইশা নামে একটি কন্যা সন্তান রয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।