সাংবাদিক মাসুদ মিলাদের মায়ের মৃত্যুতে সিইউজের শোক

সাংবাদিক মাসুদ মিলাদের মায়ের মৃত্যুতে সিইউজের শোক

ফাইল ছবি

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ পারভেজ মিলাদের (মাসুদ মিলাদ) মা সুরাইয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

শনিবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, সিইউজে পরিবারের একজন সদস্য মাসুদ মিলাদের মায়ের মৃত্যুতে পুরো সিইউজে পরিবার সমব্যথী। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক মাসুদ মিলাদের মা সুরাইয়া বেগম গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরের হালিশহরে নিজ বাসায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক মেয়ে ও তিন ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১৫ আগস্ট) নগরের হালিশহর এ ব্লক কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয়।