প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন জেমস
সংগৃহীত
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন নাটোর জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস।
শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কঠোর পুলিশি পাহারায় তিনি বাড়িতে পৌঁছান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে নিজ বাড়িতে মারা যান তিনি। বাবার মৃত্যুর খবরে জেমসের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনটি মঞ্জুর হলে তাকে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশি পাহারায় বাড়িতে পৌঁছে বাবার জানাজায় অংশ নেন জেমস।
নাটোর জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহীল ওয়ারেস বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্বাহী আদেশে জেমসকে বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলের মুক্তি দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরে যেতে হবে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন একটি হত্যা মামলায় রাকিবুল হাসান জেমসকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।