কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে প্রাণ হারালো ১৩ বছরের শিশুর
ছবিঃ সংগৃহীত।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মোশারফ হোসেন শাওন (১৩) নামে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লালমাই আইটি পার্কের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নি’হ’ত শাওন সদর দক্ষিণ উপজেলার চন্ডিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় মঙ্গলমুড়া আফজালুল উলুম দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাওন মোটরসাইকেল নিয়ে লালমাই আইটি পার্ক এলাকা অতিক্রম করার সময় উপকূল পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে প্রাণ হারায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ওসমান গণি জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত বাসটি নিয়ে আসা হয়েছে ও মোটরসাইকেল সংক্রান্ত আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নি'হ'তের ম’র’দে’হ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শাওনের মর্মান্তিক এই মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।