বরিশালে ঘরের দরজা ভেঙে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে ডাকাতি

বরিশালে ঘরের দরজা ভেঙে মাদ্রাসা শিক্ষকের বাড়িতে ডাকাতি

প্রতিকি ছবি

বরিশালের গৌরনদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতির রেশ কাটতে না কাটতেই এবার আনোয়ার হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। 

সোমবার রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার ছেলেকে জিম্মি করে বেঁধে ফেলে ডাকাতরা। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। 

এ ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ১৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামে সৌদি প্রবাসী খোকন হালদারের বাড়িতে ডাকাতি হয়। ওই সময় ডাকাতরা প্রবাসীর স্ত্রী ও মেয়ের গলায় রামদা ধরে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।