রংপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

 

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকায় জমিজমা বিরোধের জের ধরে পলাশ নামে ব্যক্তি নিহতে ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে। নিহত পলাশ একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে । আহত হওয়ার ৯দিন পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রংপুর মেডিকেল কলেহজ হাসপাতাওে মারা যান পলাশ। 

পুলিশ জানিয়েছে, পলাশদের অংশীদারি সম্পত্তির এক শতাংশ জমি তাঁর চাচা একই এলাকার জাফরের কাছ থেকে গোপনে ক্রয়ের চেষ্টা করেন একই এলাকার মোজাহার আলী। পরে ১০ আগস্ট সন্ধ্যায় সাহেবগঞ্জ বাজারে মোজাহারের কাছে জমি ক্রয়ের বিষয়ে জানতে চান পলাশ। এতে ক্ষিপ্ত হন মোজাহার। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির জেরে পলাশকে মারধর করা হয়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহতাবস্থায় পলাশকে উদ্ধার করে প্রথমে হারাগাছ হাসপাতালে ভর্তি  করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পলাশকে গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  পলাশের মৃত্যু হয়।
 
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, নিহতের বড় ভাই একরামুল হক বাদি হয়ে  মামলা দায়েরের পরে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।