চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে বদলি
ডা. জাহাঙ্গীর আলম
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন পদ থেকে বদলি করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে ওএসডি করা হয়েছে।
তার স্থলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বড়ুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।