মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত

মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত

ফাইল ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) সব ইউনিয়ন কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিয়নে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংসদ।

রবিবার (২৩ আগস্ট) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সইকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী জেলা শাখার অধীন মির্জাগঞ্জ উপজেলার ইউনিয়ন কমিটি গঠনের ক্ষেত্রে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এ কারণে উপজেলার সব ইউনিয়ন কমিটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমও স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।