রূপগঞ্জে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী ও দুই জন পুরুষসহ মোট তিন জনকে গ্রেপ্তার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আকতার, শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি, একই কৃষ্ণনগর এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। তারা দুজনেই রুপগঞ্জের ফকির আলীর বাড়ির ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার মুড়াপাড়া, চানপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, তাদের মধ্যে আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেন দুজনের নামে রুপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।