গৃহবধূ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের সাটুরিয়ায় গৃহবধূ ইসমত আরা হত্যা মামলার সুষ্ঠু বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাটুরিয়া উপজেলার দক্ষিণ পাড় তিল্লী এলাকার বাসিন্দাদের উদ্যোগে পাড় তিল্লী বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে নিহতের মা তারাবানু, বোন শাহনাজ বেগম, ভাগনি সাথী আক্তার, বোনজামাই সোহরাব হোসেন ও রাবিয়া বেগমসহ স্থানীয়রা বক্তব্য দেন। বক্তারা ইসমত আরা হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত ইসমত আরা সাটুরিয়া উপজেলার দক্ষিণ পাড় তিল্লী এলাকার তমিজ উদ্দিনের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তাঁর সন্তানদের নাম হাবিবা আক্তার ও হাবিব হোসেন।