খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস
সংগৃহীত ছবি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে জুলুসটি বের হয়।
জুলুসটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা শাহ আলম নঈমী।
অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ার কবীর, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব আব্দুল নূর হাক্কানী, আহলে সুন্নাতুল জামাতের সভাপতি আবু তাহের আনসারী, সিনিয়র সহসভাপতি আব্দুর রউফ রাজা, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ ও পানছড়ির আবু ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জশনে জুলুস ও দোয়া মাহফিলে জেলার বিভিন্ন এলাকা ও জেলার বাইরে থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন